জাতীয়

বিএনপির বাস্তব সত্য অস্বীকার জনগণের সাথে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যেটি বাস্তব ও ধ্রুব সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট, সেটিকে যখন কোনো রাজনীতিবিদ বা দল অস্বীকার করে, তা শুধু শঠতা নয়, দেশের জনগণের সাথে প্রতারণা করা। বিএনপি এটি করছে এবং আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে র‍্যালি করেছে, সেখানেও তারা এমন মিথ্যাচার করেছে।’

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) শেখ রাসেল মিলনায়তনে এনআইএমসি এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- বিসিটিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ যে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, তা অনেকের পছন্দ নয়। এজন্যই মির্জা ফখরুল সাহেব বলেছেন, পঞ্চাশ বছরে দেশ না কি আগায় নি, বরং অনেক ক্ষেত্রে পিছিয়েছে। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, স্বাধীনতার সময় দেশের মানুষের মাথাপিছু আয় ছিল একশ’ ডলারের কম, ১৩ বছর আগে ২০০৯ সালের শুরুতে ছিল প্রায় ৬০০ ডলার আর আজকে সেটি চারগুণেরও বেশি বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।’

ড. হাছান বলেন, বিএনপি দেশের নেতৃত্ব দিতে চায়। কিন্তু আমরা ফেসবুকে দেখলাম, সিলেটের সমাবেশে তারা কিভাবে চেয়ার ছোঁড়াছুড়ি করলেন। কে চেয়ারে বসবেন, সেটি নিয়ে যারা এভাবে চেয়ার ছোঁড়াছুড়ি, মারামারি করতে পারে, দেশের চেয়ারে বসা নিয়ে বা বসতে পারলে তারা যে কি করবেন, তা সহজেই অনুমেয়।’

অবশ্যই রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয় এবং সবাইকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী বিশেষ অতিথি ও বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তার বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন মঙ্গলবার বিকেলে দু’দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর সমাপ্তি টানার কথা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা