জাতীয়

ওবায়দুল কাদেরের বাসায় ফেরার সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ। তাই তিনি কবে নাগাদ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন সে বিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অধ্যাপক ডা. আতিকুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ। বুকে ব্যথা, কিডনি সমস্যা, ডায়াবেটিস অনেকটাই নরমাল। উনার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো আসছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে এখন তিনি বাসায় যেতে পারেন।

ডা. আতিকুর রহমান আরও বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা