ছবি: সংগৃহীত
জাতীয়

কাফরুলে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় পূর্ব শত্রুতার ঘটনায় সজিব হোসেন লিংকন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে পূর্ব শেওড়াপাড়ায় ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ সজিবের বাবা জিয়াউল হক বলেন, অভিযুক্ত মোহাম্মদ আলী নামে ‍যুবক জমির মালিকের ছেলে। আমার ছেলে ও আমরা ওইখানে তাদের কাছ থেকে দীর্ঘদিন আগে ফ্ল্যাট কিনেছি। এই ফ্ল্যাটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীর সঙ্গে শত্রুতা চলে আসছে যে, আমরা কম দামে ফ্ল্যাট কিনেছি। এর মধ্যে এক বছর আগে ২ লাখ টাকা ধার নিয়েছেন আলী। টাকা চাইতে গেলে সে বিভিন্ন তালবাহানা করে। এরই জেরে রাতে আমার ছেলে সজীব মোটরসাইকেল যোগে বাসার গেটে এসে কলিং বেল দিয়ে ভেতরে প্রবেশ করবে। সেসময় মোটরসাইকেল যোগে মো. আলীসহ তিন-চারজন পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

তিনি বলেন, এতে সজীবের পিঠে ও ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

সজীব ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা। পূর্ব শেওড়াপাড়া চতুর্থ তলায় নিজ ফ্ল্যাটে থাকেন। পেশায় সে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা