জাতীয়

যারা কর ফাঁকি দেন, তারা প্রকৃত দেশপ্রেমিক নন

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, যারা করের আওতায় এসেছেন কিন্তু কর দেন না, কর দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু কর ফাঁকি দেন তারা দেশের উন্নয়ন চান না, তারা প্রকৃত দেশপ্রেমিক নন।

বুধবার (২৪ নভেম্বর) গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত কর অঞ্চল-গাজীপুর এর অধিক্ষেত্রাধীন গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাগণকে সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশের আর্থ সামাজিক উন্নয়নে করদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে প্রতিমন্ত্রী সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাগণকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানান। দেশের সার্বিক কল্যান ও উন্নয়নের স্বার্থে তিনি যোগ্য সকল করদাতাগনকে নিয়মিত কর প্রদানের অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন,শেখ হাসিনাই বদলে যাওয়া বাংলাদেশের কারিগর। বাংলাদেশ এক সময় ছিল দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশরত্ন শেখ হাসিনাই সেই বদনাম ঘুচিয়ে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন মর্যাদার আসনে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ এক অপার সম্ভাবনার নাম। আর এ অর্জনের জন্য দেশের জনগণ ও করদাতাগনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে কর কমিশনার মো. খাইরুল ইসলামের গাজীপুর চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতিী মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা