ছবি: সংগৃহীত
জাতীয়

ধর্ষণ-নারী নির্যাতন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও রাহাজানির ঘটনা বেড়েছে।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আগের তুলনায় মামলা কমেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিলো ৬ লাখ ৬১ হাজার। ২০২০-২১ অর্থবছর শেষে মামলা সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার ৩৬২। প্রায় ৯১ হাজার মামলা কমেছে।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে ডাকাতির মামলা ছিলো ৩৩৬, ২০২০-২১ অর্থবছরে ৩২১। রাহাজানি ছিলো ৯১৯, এ বছরে বেড়ে হয়েছে ১ হাজার ৪৮। অস্ত্র আইনে মামলা ছিলো ২ হাজার ১৬৭, ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৭৪৭। ২০১৯-২০ অর্থবছরে খুনের মামলা ছিল ৩ হাজার ৪৮৫, ২০২০-২১ অর্থবছরে তা হয়েছে ৩ হাজার ৪৫৮।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯-২০ অর্থবছরে ধর্ষণ মামলা ৫ হাজার ৮৪২, ২০২০-২১ অর্থবছর বেড়ে ৭ হাজার ২২২। নারী নির্যাতন ১২ হাজার ৬৬০ থেকে ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৬৭।

মামলা প্রায় ৯০ হাজার কমেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল কোর্ট হওয়ার ফলে বাসায় থেকে বা অন্যস্থানে থেকে মামলাগুলো হ্যান্ডেল করা গেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা