জাতীয়

যাত্রা শুরু পায়রা বিদ্যুৎকেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে তার উৎপাদন কাজ শুরু করেছে।

১৩ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয় কেন্দ্রটিকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। তবে কবে তিনি উদ্বোধন করবেন সেটা এখনো জানা যায়নি।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম কেন্দ্রটির উৎপাদন শুরুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সফলভাবে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বিভিন্ন ধাপে এখন উৎপাদন বৃদ্ধি করা হবে। এরইমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।’

প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, ‘আজকে বেশ কিছুক্ষণ কেন্দ্রের প্রথম ইউনিট চালানো হয়। সেখান থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে গ্রিডে। আগামীকাল মঙ্গলবার আবারও চালাবো। প্রতিদিন অল্প অল্প করে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এরপর বাড়ানো হবে। পাশাপাশি যন্ত্রপাতিগুলোও চলবে এই মাসজুড়েই।’

এটি দেশের কয়লাচালিত সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। সব মিলিয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট, যা গ্যাসচালিত।

কেন্দ্রটি রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে নির্মাণ করে। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রের ঋণ সহায়তা দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। একই সক্ষমতায় আগামী মে মাসে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে।

এক নজরে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা:

২০১৮-১৯ এ বিদ্যুৎ বিভাগের অর্জন:

এ সময়ের মধ্যে সারা দেশে মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ কোটি ৪৩ লক্ষ। অর্থাৎ ৪০ লক্ষ নতুন গ্রাহক সংযুক্ত হয়। এ অর্থে মোট বিদ্যুৎ ব্যাবহারকারীর সংখ্যা ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বিদ্যুত বিতরণের সিস্টেম লস ৯.৬০ হতে ০.২৫ শতাংশ হ্রাস পেয়ে ৯.৩৫ শতাংশে উন্নীত হয়। যেখানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন প্রতি ঘন্টায় ৪৬ কিলোওয়াট বৃদ্ধি পায়।

বছর শেষে ৩,৪৯৩ মেগাওয়াট বিদ্যুৎ (আমদানীসহ) জাতীয় গ্রীডে যুক্ত হয়। যা দেশের মোট উৎপাদন ও সক্ষমতার বিচারে বিদ্যুতের অগ্রগতির জানান দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা