জাতীয়

গাড়ি মালিকদের জন্য সুখবর, তবে!

নিজস্ব প্রতিবেদক :

এখন থেকে নিজের পছন্দমতো নম্বর নেয়ার সুযোগ পাচ্ছেন মোটরযানের মালিকরা।

তবে সেক্ষেত্রে মোটরযান মালিকদের প্রচলিত রেজিস্ট্রেশন ফি থেকে দুই থেকে সাত গুণ পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ৬ গুণ হবে।

তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফি’র ৭ গুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি হবে প্রচলিত ফি’র পাঁচগুণ।

রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র চার গুণ হবে।

রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৩১৩, ১৫১৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র তিনগুণ হবে।

রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১, ০০২২) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র দ্বিগুণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীনে বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ আইনে ক্ষমতাবলে সরকার মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জিপের মালিকদের পছন্দমতো নম্বর দেয়ার ক্ষেত্রে ফি’র হার নির্ধারণ করে দিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা