জাতীয়

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

২৩২কেভি গ্রীড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এতে করে দেশের উত্তরাঞ্চলের ৮ জেলা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এসএম সাজেদুর রহমান জানান, বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় আশুগঞ্জ - সিরাজগঞ্জ ২৩২কেভি গ্রীন লাইনে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর পরপরই ঘোড়াশাল ২০০০ কেভি গ্রীড লাইনে ত্রুটি দেখা দেয়। এরিমধ্যে বন্ধ ইউনিট ও গ্রীড লাইনের ত্রুটি মেরামতের কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রকৌশলীরা। মেরামত কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। এই স্থানে সরকারি-বেসরকারি ১৫টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের ৩০ শতাংশের বেশি বিদ্যুতের চাহিদা পূরণ হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা