জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। নিহতের নাম বিল্লাল হোসেন (৪০)। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত বিল্লাল ভোলা সদর উপজেলার চরনাবাদ গ্রামের আব্দুল রশিদের ছেলে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। এছাড়া এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বিল্লাল। তার স্ত্রী রোজিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। তারা খিলক্ষেত মধ্য পাড়া এলাকায় থাকেন।

বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাইদুল ইসলাম জানান, পেশায় বিল্লাল রাজমিস্ত্রি। তিনি খিলক্ষেত উত্তরপাড়া ভূঁইয়া পাড়া রোডের শেষ মাথায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় মাচাংএ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা