জাতীয়

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় আভা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা এগারোটায় উত্তর বাড্ডার সাতারকুলের আব্দুল হামিদ রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আভা আক্তার এক ভাই এক বোনে মধ্যে ছিল বড়‌‌।

আভা শরীয়তপুর জেলা সখিপুর উপজেলার বালাকান্দি গ্রামের মোহন মোল্লার মেয়ে। তবে বাড্ডার সাতারকুল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তেন।

মোহন মোল্লা জানান, বাসার পাশেই রাস্তায় আমাদের একটি খাবার হোটেল আমি ও তার মা কুলসুম বেগম সেখানে ছিলাম। বাসায় আভা ও তার সাত বছরের ছোট ভাই হাবিব ছিল। পরে খবর পেয়েছি রুমে সবার অগোচরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আভা।

পরে বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে আভার রক্তশূন্যতার কারণে ব্লাড পরিবর্তন করা হয়েছে। তার মাথায় একটু সমস্যা আছে হঠাৎ করেই তার মাথা অনেক গরম হয়ে ওঠে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা