জাতীয়

আইওটি ট্রাফিকে সহযোগিতা করবে কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট অব থিংস (আইওটি) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

বুধবার (৩ নভেম্বর) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় মেয়র দক্ষিণ সিটির ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজাতে নতুন উদ্যোগ সম্পর্কে ব্যক্ত করলে কোরীয় রাষ্ট্রদূত জ্যাং কিউন সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

কোরীয় রাষ্ট্রদূত জ্যাং কিউন বলেন, দক্ষিণ কোরিয়া আইওটি-বেজড ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় প্রথম দিকেই অবস্থান করছে। সুতরাং দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করতে আগ্রহী।

জবাবে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোরীয় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রযুক্তি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত শক্তিশালী ও সুসংহত। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রমকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে দক্ষিণ কোরিয়ার এই আন্তরিক সহযোগিতার প্রস্তাবনাকে সাধুবাদ জানাই।

সাক্ষাৎকালে কোরীয় রাষ্ট্রদূত নগর ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটির কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার প্রস্তাব দেন।

এছাড়াও বাংলাদেশ-কোরিয়া সংস্কৃতি বিনিময়ে ঢাদসিক মেয়র ও কোরীয় রাষ্ট্রদূত একই সাথে পথ চলতে এবং দু'দেশের সংস্কৃতিকে সমৃদ্ধির উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা