গ্রেফতার
জাতীয়

রাজধানীতে ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হোসেন (৫৫), লাল তন পাংখোয়া (৪১), মো. আলী আকবর (৫৫) ও আদিলুর রহমান সুজন (৩৮)।

সোমবার (১ নভেম্বর) ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিটিটিসির অতিরিক্ত কমিশনার জানান, রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী ভারতের মিজোরাম ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে অস্ত্র ও গুলি নিয়ে আসতো। পরে তারা পার্বত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা