দৌলতদিয়া
জাতীয়

দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহনসহ শত শত পণ্যবাহী ট্রাক। যানবাহনের চাপ ও ফেরি কম থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় চালক-হেলপার ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজট দেখা যায়।

দৌলতদিয়া ফেরিঘাট ও রাজবাড়ীর গোয়ালন্দমোড় এলাকায় পদ্মা পারের জন্য অপেক্ষায় রয়েছে ৫০০ ট্রাক।

২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ার যানবাহনের চাপের কারণে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে দীর্ঘ সময় ধরে ঘাটে সিরিয়ালে জন্য অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় এভাবে আটকে থাকায় ভোগান্তির শেষ নেই চালক ও সহকারীদের।

জানা যায়, ফেরিঘাটের যানজট এড়াতে ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার পিছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর নতুন রাস্তা পর্যন্ত এলাকায় অপচনশীল পণ্যবাহী ৩০০ ট্রাক আটকে রাখা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দৌলতদিয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত গাড়ির লম্বা লাইন। এই লম্বা লাইনের দুই কিলোমিটার এলাকায় প্রায় দুই শতাধিক গাড়ি আটকে আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা