ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাশিয়ায় সরকারি সফর শেষে শুক্রবার (২৯ অক্টোবর) দেশে ফিরে এসেছেন।

বিমান বাহিনী প্রধান স্ব-স্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ মিন্ট্রি অব ডিফেন্স দ্য রাশিয়ান ফেডারেশন এবং ফেডারেল সার্ভিস ফর মিলিটারী টেকনিক্যাল করপোরেশন এফএসএমটিসি অব রাশিয়ার আমন্ত্রণে গত ২০ অক্টোবর সরকারি সফরে রাশিয়ায় যান।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার ইন চীফ অব দ্য এরোস্পেস ফোর্সেস, রাশিয়ান ফেডারেশন, জেনারেল সারোরহতহস সারজারি ভ্লাদিমিরোবিসকসের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টারের প্রডাক্টশন প্ল্যান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করা যায়।

এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা