জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কর্মস্থলে হেঁটে যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আয়শা সিদ্দিকা (২২) নামের এক নারী পোষাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় নবদয় বাজার চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী ঢাকা উদ্যানে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। তবে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।

আহতের স্বামী ইলেকট্রিক মিস্ত্রি আরিফ ইসলাম জানান, আয়শা ঢাকা উদ্যান পার্ক এলাকায় অবস্থিত চাইনিজ স্টোর নামক একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকুরি করেন। প্রতিদিনের ন্যায় বাসা থেকে হেঁটে যাচ্ছিল পথিমধ্যে এক ছিনতাইকারীর পথ রোধ করে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এ সময়ে তার চিৎকারে স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে ফেলে। আর আহত অবস্থায় সকাল পৌনে আটটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়‌ আয়শাকে। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাইকারী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত নারী মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা