জাতীয়

বছরে সড়কে প্রাণ যায় ৫ হাজার মানুষের

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ হাজারের বেশি মানুষ। আহত ও পঙ্গুত্বের সংখ্যা আরো বেশি। দুর্ঘটনা রোধে আইন থাকলেও নেই যথাযথ বাস্তবায়ন। এমন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস।

প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ অকালে প্রাণ হারান। অহতের পাশাপাশি অঙ্গহানির সংখ্যাও অনেক বেশি।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, টাস্কফোর্সের ১শ ১১টি সুপারিশ বাস্তবায়ন না করা, বেপরোয়া গাড়ী চালানো, লাইসেন্স না থাকা, চুক্তিভিত্তিক চালক নিয়োগ, পথচারিদের সচেতনতার অভাব, সড়কে যান্ত্রিক-অযান্ত্রিক যান একসাথে চলা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, গত পাঁচ বছরে ২৬ হাজার ৯০২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭ হাজার ১৭০ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন।

এর মধ্যে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি, ৮ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যু হয়। ২০২০ সালে যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৯ জনে। তবে এটিও খুব একটা কম নয়।

সড়কে শিক্ষার্থীর প্রাণ যাওয়ায় গত কয়েক বছরে দুর্ঘটনা রোধে কয়েকবার দেশ জুড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কিন্তু এখনো তাদের দাবী বাস্তবায়ন হয়নি।

চালকরা স্বীকার করেন, তাদের সচেতনার অভাবে ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে যাত্রীদের সচেতনতার অভাবও রয়েছে বলে জানান তারা।

দেশে তিনদশকের কাছাকাছি সময়ে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে নিরাপদ সড়ক চাই আন্দলোন।

সংগঠনটির প্রধান, ইলিয়াস কাঞ্চন বলছেন, নীতি নির্ধারকদের সহযোগিতা না থাকায় দুর্ঘটনা কমানো যাচ্ছে না।

শুধু চালকের কারণেই দুর্ঘটনা হয় এমটা নয় বলেও জানিয়েছেন তিনি।

বলেন, ক্রটিপূর্ণ সড়ক তৈরি এবং অব্যবস্থাপনাও দুর্ঘটনার কারণ। এসবের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।

তার মতে আইনের কঠোর প্রয়োগই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা