জাতীয়

টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: করোনা টিকা না পেয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

বুধবার (২০ অক্টোবর) সরকারি ছুটি ঈদে মিলাদুন্নবীর দিনও টিকার দাবিতে তারা বলছেন, আজকে ছুটির দিনে যে টিকা দেয়া হবে না তা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়নি।

প্রবাসীরা অভিযোগ করে জানান, তাদেরকে পাঠানো এসএমএসে দেয়া তথ্যানুযায়ী বুধবার সকাল ১০টায় টিকা নিতে হাসপাতালে জড়ো হন তারা। এসে দেখেন ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে টিকা দেয়া হচ্ছে না। দূরদূরান্ত থেকে আসা এসব প্রবাসী বলছেন, টিকা না নিয়ে তারা যাবেন না।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল মূলত মঙ্গলবার। সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেয়া সম্ভব নয়।

তিনি বলেন, টিকাপ্রত্যাশীদের আমরা আগেই এসএমএস দিয়েছি। যে কারণেই আসলে ঝামেলাটা তৈরি হয়েছে। আমরা টিকাপ্রত্যাশীদের বুঝিয়েছি, আজ টিকা দেয়া সম্ভব না আগামীকাল অবশ্যই আপনারা পাবেন।

তবে টিকাপ্রত্যাশীরা বলছেন, মেসেজ পাওয়ার পর তারা টিকা নিতে এসেছেন, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ টিকা দিচ্ছে না। বুধবার ছুটি সেটাও হাসপাতাল থেকে জানানো হয়নি।

তাদের দাবি, অনেক টাকা খরচ করে টিকার জন্য তারা গ্রাম থেকে এসেছেন। এখন টিকা না নিয়ে ফিরে গেলে আবার বাড়তি খরচ করে টিকা নিতে আসতে হবে। সরকার এ বিষয়ে আগে থেকে ঘোষণা দিলে এই ভোগান্তি হতো না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা