জাতীয়

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

মেয়র পদে মনোনয়ন না পাওয়া সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করেছেন।

সাঈদ খোকনকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা হলো ২৬ জন।

এর আগে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির সদস্য ছিলেন খোকন। তার বাবা হানিফ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন।

খোকন এবারও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে তার জায়গায় শেখ ফজলে নূর তাপসকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা