জাতীয়

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় এবার সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান সপরিবারে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৫ জুন) গণমাধ্যমকে তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশানে আছেন। একজনের অবস্থা ‘ভালো না’ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাম রহমান গণমাধ্যমকে জানান, ‘আমাদের পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ। এর মধ্যে আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা