জাতীয়

করোনায় বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম

সান নিউজ ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন মাত্র ৬৪৩ জন। মারা গেছেন ৩০ জন।

সে হিসেবে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮০৪ জন। মারা গেছেন ৭৮১ জন। বর্তমানে ৪৬ হাজার ৭৭৬ জন এখনো করোনায় আক্রান্ত বা সক্রিয় করোনা রোগী।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী, সক্রিয় করোনা রোগীর সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বে অষ্টম।আক্রান্ত রোগির সংখ্যার দিক দিয়ে বিশ্বের ২০ নম্বর রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের চেয়ে সক্রিয় করোনা রোগী বেশি আছে শুধু সাতটি দেশে। এরা হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, পেরু, পাকিস্তান এবং ফ্রান্স।

সক্রিয় করোনা রোগীর তালিকায় করোনা বিধ্বস্ত দেশ ইতালি এবং একেবারে শুরুর দিকের করোনায় আক্রান্ত দেশ ইরানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

অন্যদিকে করোনায় সুস্থ হওয়ার হারও সবচেয়ে কম বাংলাদেশে। বৈশ্বিক গড় সুস্থতার হার যেখানে প্রায় ৪৬ শতাংশ, সেখানে বাংলাদেশে সুস্থতার হার মাত্র ২১ শতাংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

পিরোজপুর শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা