তুরাগ নদে ট্রলারডুবি
জাতীয়

ট্রলারডুবিতে আরও দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হলো। এঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করলে নিহতের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে যায়।

শনিবার (৯ অক্টোবর) সকাল আটটায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শনিবার (৯ অক্টোবর) সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় আঠারোজন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ আট যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযানে তুরাগ নদে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা