সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া
জাতীয়

বিকেলে আসছে ভারতের ১০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: নানা নিষেধাজ্ঞা-প্রতিকূলতার পর অবশেষে ভারতের 'সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া' উৎপাদিত দশ লাখ কোভিশিল্ড টিকা আজ দেশে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।

অন্যদিকে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

সেরামের সাথে চুক্তিতে থাকা বেক্সিমকোর মাধ্যমে কেনা এই দশ লাখ টিকা শনিবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ছয়টায় ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয় প্রতিবেশী দেশটি।

এরপর গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন। এর ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখনো পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

এরপর দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ শনিবার আবার ভারত থেকে নতুন করে টিকার চালান আসার খবর পাওয়া গেলো।

এই টিকা প্রাপ্তি নিয়মিত হলে দেশে টিকা জটিলতা অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। ফলে বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা