ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন
জাতীয়

তালাক দেয়া স্ত্রীকে চাকলা ইউপি চেয়ারম্যান ফারুকের ধর্ষণ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: তালাক দেওয়া স্ত্রীকে (৩২) আবারও বিয়ে করার প্রলোভনে ঢাকায় আনেন পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন। এরপর ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। একপর্যায়ে ওই নারীকে ঢাকায় একা ফেলে পালিয়ে যান চেয়ারম্যান। ভুক্তভোগী ওই নারী রাজধানীর আদাবর থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।

শনিবার (২ অক্টোবর) ভোররাতে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছেন আদাবর থানার এসআই মাধব চৌধুরী।

তিনি বলেন, ওই নারী পাবনার ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের এখানে ভোরে ওই নারীকে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তার ফরেনসিক হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

ভুক্তভোগী নারী জানান, বিয়ের প্রলোভনে ঢাকায় এনে আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় গত শুক্রবার ধর্ষণ করেন ফারুক হোসেন।

স্থানীয় একটি সূত্র জানায়, ভুক্তভোগী নারী ফারুক হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিন বছর আগে তাদের বিয়ে হয়। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের ডিভোর্স হয়। তাকে আবারও বিয়ে করার প্রলোভনে ঢাকা আনেন চেয়ারম্যান ফারুক। ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা