প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ছবি: সংগৃহীত
জাতীয়

জানুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে তিনি এ সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চলতি বছরের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাওয়ার পর এই সফরসূচি চূড়ান্ত হবে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে যোগ দিতে করোনা মহামারির মধ্যে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উভয় দেশ ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল।

সফরে দুই দেশের মধ্যে বিবদমান সমস্যাগুলোর মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দুই নেতা আলোচনায় বসবেন বলে জানা গেছে।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ায় দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অধিবেশনে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে গুরুত্বের সঙ্গে স্মরণ করেন।

বিশ্ব সম্প্রদায়ের কাছে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রের স্বীকৃতির জন্য ৫০ বছর আগে দুই দেশের কূটনীতিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা