জাতীয়

করোনায় আক্রান্ত অর্ধলাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ ২৪ ঘণ্টায় ১২ হাজার৭০৪টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে রেকর্ড ২ হাজার ৯১১ জন। দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। এ নিযে মোট আক্রান্ত হলো ৫২ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৩৭ জন। দেশে এটিই একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০৯ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১২০ জন।

আজ (২ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৩৮৮ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৪ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬৯ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ২ হাজার ৫০৬ জন। ছাড় পেয়েছে ৩ হাজা ৯৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৫৮ হাজার ৫৪৫ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজারেরও বেশি। আক্রান্ত সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯ লাখ ২১ হাজার ৪৪ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা