জাতীয়

ছোট পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন বন্ধ থাকার পর অফিস চালুর দ্বিতীয় দিনেও আজ মঙ্গলবার (২ জুন) সকাল থেকে সড়কে অফিসগামী মানুষের সংখ্যা ছিলো কম। গণপরিবহণে যাত্রীর সংখ্যা ছিলো খুবি কম। আধিকাংশ অফিসগামী মানুষ গন্তব্যের উদ্দেশে রওনা জয়েছে রিকশায় করে। কেউ কেউ পায়ে হেটে। তবে লেগুনাসহ ছোট পরিবহন দেখা যায়নি সে দৃশ্য। গাদাগাদি করে গায়েগায়ে লেগে বসে আছে যাত্রীরা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

সকাল ধানমণ্ডি থেকে ফার্মগেটের উদ্দেশে হেঁটেই রওনা দিতে দেখা গেছে অনেককে। অনেকে আবার রওনা হয়েছে রিকশায় চড়ে। কেউ কেউ আবার লেগুনাতে উঠে বসেছেন। তবে লেগুনায় কোনও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। প্রতিটি লেগুনাতেই গাদাগাদি করে বসতে দেখা গেছে। ছিল না হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক ছেটানোরও ব্যবস্থা।

একই চিত্র মোহাম্মদপুর এলাকায়। এখান থেকে যেসব বাস ছেড়ে গেছে, সেগুলোতে পাশাপাশি দুটি সিটের একটি করে ফাঁকা রাখতে দেখা গেছে। বাসগুলোতে যাত্রী উঠানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা মাপতে দেখা যায়নি।

রাজধানীর মতিঝিল, গুলিস্তান,পুরান ঢাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। যাত্রীরা মনে করেন বাসের মতো লেগুনাতেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও কমে আসতো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা