ছবি: সংগৃহীত
জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাজীপুরের ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রোববার রাত ১১টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন শাহিদুল ইসলাম। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে রোববার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তিনিও ঘটনাস্থলেই মারা যান।

পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্স প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল পুলিশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা