জনপ্রশাসন মন্ত্রণালয়
জাতীয়

নিয়োগ পেলেন ৮৩ এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করে রোববার (২৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

এর আগে গত ১০ ও ১২ আগস্ট সহকারী সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের নম্বর পরিপত্রটি অনুসরণ করতে হবে, ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না।

এ কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের প্রধান হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ভূমি ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণসহ ভূমি সংশ্লিষ্ট নানা ধরনের কাজ করে থাকেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা