জাতীয়

মাস্ক না পরলে লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের জীবন-জীবিকা সচল করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে লকডাউন তুলে দিয়েছে সরকার। তবে স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে সরকার নিয়েছে কঠোর পদক্ষেপ। এর জন্য তৈরি করা হয়েছে আইন।

এবার মাস্ক ছাড়া বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে কেউ বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া আদেশ অমান্য করার কারণে একই ব্যক্তি আরও তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এর বাইরেও সরকারের পক্ষ থেকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। এছাড়া অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা