জাতীয়

করোনা জয় করে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

করোনার এই মহামারি প্রতিরোধে সামনে থাকা যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। আশার কথা হচ্ছে বর্তমানে অনেক পুলিশ সদস্য দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অনেক পুলিশ সদস্য সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জনায়, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনাকে জয় করে সুস্থ্য হয়েছেন এক হাজার ৫৬৩ জন পুলিশ সদস্য। বেশির ভাগ পুলিশ সদস্যই সুস্থ হয়ে পুনরায় যোগ দিয়েছেন নিজ নিজ কর্মস্থলে।

আজ (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের করোনা আক্রান্ত সদস্যের প্রতি ৩ জনের ১ জন ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইজিপি’র নির্দেশনায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেবা নিশ্চিত করতে ভাড়া করা হয়েছে বেসরকারি হাসপাতাল। সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য সংযোজন করা হয়েছে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি। এরই ফলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা।

পুলিশের অপর একটি সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন পুলিশের চার হাজার ৭৩৮ জন সদস্য। আইসোলেশনে আছেন ১ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ১৫ জন পুলিশ সদস্যের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা