জাতীয়

যে কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর  দিল্লি সফর বাতিল

আগামী ১৪ জানুয়ারি থেকে নয়া দিল্লিতে ওভারসিজ রিসার্স ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত রাইজিনা সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যোগ দিতে পারছেন না। এর কারণ ব্যাখা করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে তাঁর সফর সঙ্গী হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দিল্লী সফর বাতিল করতে হয়েছে।শনিবার এক বিবৃতিতে এই সত্যটি স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লক্ষ্য করা গেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নয়াদিল্লী সফরের ‘অনুমতি’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কয়েকটি বিভ্রান্তিকর নিউজ আইটেম’ প্রকাশিত হয়েছে। এই সফরে কোনো দ্বিপক্ষীয় সময়সূচি সম্পর্কিত নয়। শাহরিয়ার আলমের অংশগ্রহণে অক্ষমতা কোনো কিছু বহন করে না, বলে বিবৃতিতে বলা হয়।

মন্ত্রণালয় জানায়, মো. শাহরিয়ার আলম রাইজিনা সংলাপে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। সংলাপটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে না পারায় ইতোমধ্যে ওআরএফ-এর কাছে দুঃখ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন বলে জানানো হয় বিবৃতিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা