জাতীয়

দেশের সম্পদ বেড়েছে : মান্নান

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মানুষের কঠোর পরিশ্রমের কল্যাণে দেশের নিজস্ব সম্পদ অতীতের তুলনায় অনেক বেড়েছে। কৃষির যান্ত্রিকীকরণ বাংলাদেশকে কৃষিপণ্য আমদানির লক্ষ্যস্থল হতে সাহায্য করবে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে বৈশ্বিক পর্যায়ে উজ্জ্বল করতে একে জোরদার করতে হবে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ‘মুজিব শতবর্ষ ও বাংলাদেশের ৫০ বছর: ইউসিইপি লিগ্যাসি উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, মানুষ কঠোর পরিশ্রম করছে বিধায় দেশের সম্পদ অনেক বেড়েছে। আমাদের এই সম্পদ কাজে লাগাতে হবে। কারিগরি শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগানো দরকার। এজন্য, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে।

ইতোমধ্যে কৃষি যান্ত্রিকীকরণের যুগ শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি থাকায় বিদেশে মাছ, দুধ, মাংসের মতো কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে।

মান্নান বলেন, উন্নয়ন অংশীদাররা সময়ে সময়ে তাদের নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক এবং আমাদের নিজেদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। এটাই আমাদের মূলমন্ত্র।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা