জাতীয়

না ফেরার দেশে অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোর তিনটার দিকে মারা যান।

নিলুফার মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। প্রখ্যাত এই শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। দেশ-বিদেশে থাকা হাজার হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অধ্যক্ষের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন।

অ্যাপেক্স ফুটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মোমেন ভূঁইয়া এ মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরে নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সানবিমস স্কুল সূত্র জানায়, নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করলে করোনা ধরা পড়ে। একই পরীক্ষা করা হয় সৈয়দ মঞ্জুর এলাহীর। তারও করোনা ধরা পড়ে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। দেশ-বিদেশে এই স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। অধ্যক্ষ নিলুফার মূলত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল কাদের জানান, নিলুফার মঞ্জুরকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার দাফন এবং অন্যান্য বিষয়ে পরে জানানো হবে বলে তিনি জানান।

সৈয়দ মঞ্জুর এলাহী ও নিলুফার মঞ্জুর দম্পতির দুই সন্তান। ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে মুনিজ মঞ্জুর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা