জাতীয়

দিল্লিতে তোফায়েলের অবস্থা স্থিতিশীল

সাননিউজ ডেস্ক: ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। চিকিৎসকরা জানান, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। গত ৩০ আগস্ট ঢাকায় স্ট্রোকে আক্রান্ত হন তোফায়েল আহমেদ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হয়।

নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি তোফায়েল আহমেদ। এই বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার (তোফায়েল আহমেদ) অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।

বাংলাদেশের সংবাদমাধ্যমকে ডা. গার্গ জানান, তিনি তার চিকিৎসক দলের সঙ্গে অসুস্থ নেতাকে পরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের (শনিবার) মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ গত ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা