জাতীয়

ভাষাসৈনিক ও বঙ্গবন্ধুর সহচর আহমেদ আলী আর নেই

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলী ইন্তেকাল করেছনে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১.৪৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বর্ষিয়ান এ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদনি যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

আহমেদ আলীর ছোট মেয়ে আইরীন আহমেদ জানিয়েছেন, তার প্রথম জানাজা শনিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লা নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হবে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছিলেন বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান। ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা