জাতীয়

দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহতের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঈমাম পরিবহনের বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি হালুয়াঘাটে যাচ্ছিলো।

জানা গেছে, ত্রিশালের বৈলর বড়দিঘিরপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে দুইজন মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা