জাতীয়

সিলেটে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারে মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৮) নামের দণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) সকালে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালেই মারা যান মুজিবুর রহমান।

মুজিবুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন। এসময় তিনি বলেন, মুজিবুর রহমান বার্ধক্যজনিত রোগে মারা গেছেন।

আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত

এইদিকে কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ২৫ মে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মুজিবুর ও তাঁর আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দণ্ড দেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা