জাতীয়
বঙ্গবন্ধু মেডিকেল

টিকাদান কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক : সরকারের পূর্বঘোষণা অনুযায়ী সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু গণটিকা কার্যক্রমের তৃতীয়দিনে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় কলেজ টিকাদান কেন্দ্রে মানুষের হট্রগোল দেখা যায়। কেন্দ্রের ভিতরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। পাশাপাশি টিকাদান কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ করে কর্তৃপক্ষ।

সোমবার (৯ আগস্ট) সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ চিত্র দেখা যায়।

টিকা নিতে আসা মনির হোসেন বলেন, 'সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লাইন সামনে এগোচ্ছে না। তাই লাইন থেকে চলে আসছি।'

টিকা না পেয়ে চলে যাচ্ছেন ইয়াসমিন আক্তার। তিনি অভিযোগ করে বলেন, 'এই টিকা দান কেন্দ্রে কোন শৃঙ্খলা নাই। সবাই যার যার মতো করে লাইন না মেনে ভিতরে ঢুকে যাচ্ছে। সকাল থেকে এখানেই এক লাইন, কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারছে না।'

এই বিষয়ে কথা বলার জন্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে চাইলে দায়িত্ব রত আনসার সদস্যরা বলেন এখানে সাংবাদিক প্রবেশ নিষেধ। বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলামের বার যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেনি।

স্বাস্থ্যবিধি না মেনে মানুষের জটলা দেখা যায় ভিতরে। নির্দিষ্ট দূরত্ব বজাই রেখে লাইন দাঁড়ানোর কথা থাকলেও তা দেখা যায়নি লাইনগুলোতে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা