জাতীয়

বজ্রপাতে ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় যুবক সিরাজ আলী বলেন, বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ জন।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

তবে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা