জাতীয়

আইপি টিভির অনুমোদন শুরু আগস্টে

নিজস্ব প্রতিবেদক : সংবাদ পরিবেশন না করার শর্তে কিছুসংখ্যক আইপি টিভির অনুমোদন দেওয়া হবে চলতি মাসে। সোমবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে একটি আইপি টিভি বন্ধ হয়েছে। দেশে আরো আইপি টিভি আছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো।

যেহেতু এখনো অনুমোদন দেওয়া শুরু করা হয়নি, তাই কোনোটারই অনুমোদন নেই উল্লেখ করে তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই।

কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মন্ত্রী আরো বলেন, কিছু কিছু আইপি টিভি ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। কোনো অভিযোগ আমাদের নজরে আনা হলে আমরা ব্যবস্থা নিই। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, অনুমোদন দেওয়া হলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপিটিভি রেজিষ্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা