মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে রোববার ঢাকামুখী মানুষের ভিড়
জাতীয়

আর লকডাউন নয়

সান নিউজ ডেস্ক: ঈদ যাত্রা ও রপ্তানিমুখী কারখানা খুলে দেয়ার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আর লকডাউনের কার্যকারিতা দেখছেন না করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ৷ সূত্র : ডয়চে ভেলে

লকডাউনের মধ্যেই চালু হয়েছে রপ্তানিমুখী শিল্পকারখানা৷ শনিবার (৩১ জুলাই) শ্রমিকদের কর্মস্থলে ফেরার চরম ভোগান্তির পর ১৬ ঘন্টার জন্য লঞ্চ ও বাস চালু হয়৷ এই পরিস্থিতিতে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান৷

শনিবারের ঢাকামুখী জনস্রোত অব্যাহত ছিল রোববারও৷ কারখানা খোলার সিদ্ধান্তের ফলে আগের দিন শ্রমিকরা হেঁটে, ভ্যানে ও রিকশায় করে এসেছেন৷ শ্রমিকদের এই দুর্ভোগের পর তাদের ফেরার জন্য রোববার গণপরিবহণ চালুর ঘোষণা দেয় সরকার৷ সেই সুযোগে লঞ্চ, বাস ও সিটি সার্ভিস চালু হওয়ায় লকডাউনের কড়াকড়ি উঠে যায়৷ পোশাক খাতে ৪০ লাখ শ্রমিক কর্মরত হলেও মোবাইল ফোন অপারেটরদের হিসেবে কোরবানির ঈদে ঢাকার বাইরে গেছেন এক কোটি চার লাখ মানুষ৷ তাদের অনেকে লকডাউন শেষ হওয়ার আগেই ঢাকায় এসেছেন গাদাগাদি করে৷

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্ল্যাহ বলেন, ‘‘মানুষ তো আসছে৷ বাস-লঞ্চ বন্ধ থাকলেও আসছে৷ তাদের তো আর থামানো যাচেছ না৷ কারাখানা খুললে শ্রমিকরা তো আসবেই৷ তারা ফেরিতে গাদাগাদি করে আসছেন৷ রিকশা-ভ্যানে করে আসছেন৷ স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই৷ এর চেয়ে বাস চলাচল অব্যাহত থাকলে ৮০ভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হতো৷ আর হঠাৎ চালু আর বন্ধের সিদ্ধান্ত দিলে তো হবে না৷ পরিবহণ শ্রমিকরা তো আর বাসে বসে থাকেন না যে নির্দেশের সাথে সাথেই বাস চালু করে দেয়া যায়৷ এ কেমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারছি না৷’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের এই লেজেগোবরে অবস্থার জন্য কার্যত ব্যবসায়ীদের দায়ী করেছেন৷ তিনি বলেন, ‘‘সরকারে সঙ্গে ব্যবসায়ীদের এরকম কথা ছিলো না৷ ব্যবসায়ীদের অনুরোধে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা বিধি-নিষেধের আওতামুক্ত করেছে সরকার৷ ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন আশপাশের শ্রমিকদের নিয়ে প্রথমে কারখানা চালু করবেন৷ ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা ৫ আগস্টের পর কাজে যোগ দেবেন৷ এতে কেউ চাকরিচ্যুত হবেন না৷ কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র৷ বাঁধভাঙা জোয়ারে মতো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রাজধানীমুখী জনস্রোত৷ এতে করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা আছে৷”

কিন্তু বিজিএমইএ'র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম দাবী করেন ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক নয়৷ তিনি বলেন, ‘‘আমরা কাউকে লকডাউনের মধ্যে আসতে চাপ দেইনি৷ যারা এসেছেন তারা স্বতঃস্ফুর্তভাবে এসেছেন৷’’ তিনি জানান, ‘‘রোববার পোশাক কারখানায় ৯০ ভাগের বেশি শ্রমিক উপস্থিত ছিলেন৷ বাকিরা লঞ্চ ও বাস চালুর সুযোগে চলে আসবেন আশা করি৷’’ যারা ঢাকা আসছেন তাদের সবাই তৈরি পোশাক শ্রমিক না উল্লেখ করে তিনি বলেন সেখানে অন্য খাতের শ্রমিক ও পেশার লোকজনও আছেন৷

৫ আগস্টের পর লকডাউন আর থাকবে কীনা তা নিশ্চিত নয়৷ তবে বিধিনিষেধ থাকছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন৷

সার্বিক পরিস্থিতি দেখে লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে রীতিমত হতাশা প্রকাশ করেছেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ৷ তিনি বলেন, ‘‘১ জুলাই থেকে ১৪ দিনের লকডাউনে সংক্রমণ কমে আসছিল৷ আমরা তখন আরও ১০ দিন লকডাউনের সুপারিশ করেছিলাম৷ কিন্তু তা না করে ঈদে লকডাউন তুলে দেয়া হলো৷ ফলে সংক্রমণকে যে আটকানো হয়েছিলো তা আবার খুলে গেল৷ সংক্রমণ বাড়ল৷ দ্বিতীয় দফায় এবার পোশাক কর্মীদের গাদাগাদি করে যেভাবে ঢাকা আনা হলো তাতে আর কিছুই থাকলো না৷ সংক্রমণ এখন আরো বেড়ে যাবে৷’’

তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে আর লকডাউনের পক্ষে না৷ এভাবে যদি প্রশাসন লকডাউন না মানাতে পারে তাহলে মনে হয় আর লককডাউন করাটা ঠিক হবে না৷ তা না করে বিধিনিষেধগুলো মানানো জরুরি৷ এখানে কোন ছাড় দেয়া যাবে না৷’’

তবে এই বিশেষজ্ঞ আরও মনে করেন, এ অবস্থায় অফিস খুললেও বেশিরভাগ মানুষের ঘরে থেকে কাজ করা এবং গণপরিবহণ, দোকান, কলকারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে৷ দ্বিতীয়ত, প্রচুর পরীক্ষা করে তার ভিত্তিতে আইসোলেশন ও কোয়ারান্টিনের বিষয়গুলোতে জোর দিতে হবে৷ তৃতীয়ত, মাসে এক থেকে দেড় কোটি টিকা দিতে হবে৷ এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে লকডাউনের প্রয়োজন নেই৷

তবে এসব বিষয়ে জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির আরো দুই দিন পর্যবেক্ষেণ করে সরকারকে তাদের মতামত জানাবে বলে উল্লেখ করেন তিনি৷ চলমান লকডাউন শেষ হবে ৫ আগস্ট৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা