জাতীয়

গ্রামেও দেওয়া হবে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের টিকা রাজধানীসহ দেশের বিভাগ ও জেলা শহরের হাসপাতালের গণ্ডি পেরিয়ে এবার গ্রামে টিকার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৭ আগস্ট থেকে দেশের গ্রামগুলোতে টিকার ক্যাম্পেইন শুরু হবে।

এতে ছয়দিনে টিকা পাবেন ৬০ লাখ মানুষ। এজন্য অব্যশই টিকাগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেন্দ্রে আনতে হবে।

এর আগে শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে অনলাইন নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে টিকা দেওয়ার পর সেসব নাম অনলাইনে নিবন্ধন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন তরল অক্সিজেন আমদানি শুরু করতে যাচ্ছে সরকার। ৪৩টি অক্সিজেন জেনারেটরও কেনা হচ্ছে। সামনের মাসে ১ কোটি ২০ লাখ টিকা মজুত হবে। এছাড়া প্রতিশ্রুতি পাওয়া গেছে আরো ২১ কোটি টিকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা