জাতীয়

রিমান্ড শেষে কারাগারে গুনবী

নিজস্ব প্রতিবেদক: শুনানি শেষে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।

রোববার (২৫ জুলাই) শাহআলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) মাহমুদ হাসান গুনবীকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক মাসুদ রানা। আবেদনে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৭ জুলাই) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাহমুদ হাসান গুনবীকে গত ১৫ জুলাই রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গুনবী আনসার আল ইসলামের দাওয়াত ও প্রশিক্ষণে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি মাদরাসায় খণ্ডকালীন, অতিথি বক্তা বা দীর্ঘমেয়াদি শিক্ষকতা ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মাদরাসাগুলোয় উগ্রবাদী বক্তব্য প্রদান, একইসঙ্গে উগ্রবাদী বইয়ের বিস্তারের ব্যাপারে সংশ্লিষ্টদের আগ্রহী করে তোলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা