জাতীয়

কঠোর বিধিনিষেধে রাজধানীর চিত্র

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি সামাল দিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়ে এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

কঠোর বিধিনিষেধেও রাজধানীতে মানুষের চলাচল দেখা গেছে। এদিন সকাল ৮ টার দিকে রাজধানীর কাকরাইল,পল্টন , বিজয় সরণি, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাস্তায় মানুষের চলাচল দেখা গেছে। গন্তব্যে যেতে অনেকে বাইরে বের হয়েছেন। এদিকে রাস্তায় গণপরিবহন ও রিকশা না থাকায় হেঁটে চলাচল করছে নগরবাসী।

বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। জনসাধারণের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সঠিক কারণ মিললে ছেড়ে দেওয়া হচ্ছে।

রাজধানীর ফার্মগেটে মানুষের জটলা দেখা গেছে। যানবাহনের জন্য অপেক্ষা করছে মানুষ। তবে কোন যানবাহন না থাকায় হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন তারা।

দুপুর ২ টার দিকে কাকরাইল এলাকায় দেখা যায়, অনেকে বাইরে বের হয়েছেন। সামান্য কিছু রিকশা রাস্তায় চলাচল করছে। যানবাহন না পাওয়ায় ফুটপথ ধরে জনসাধারণ চলাচল করছে। ফুটপাথে বেশকিছু দোকান দেখা গেছে। বিক্রেতারা ভ্যানে করে ফল ও সবজি বিক্রি করছেন।

গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা