জাতীয়

পর্যাপ্ত থাকলে টিকা দিবে ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে টিকা দেয়ার ব্যাপারে ভারত এখনও সময় নির্ধারণ করেননি বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী। টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে গত ১৮ জুলাই ভারতের দিল্লিতে গিয়েছিলেন তিনি।

শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশে ফিরে টিকা প্রাপ্তির সময়ক্ষণ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কভিডের এই সময়ে আমরা আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরিস্থিতি উন্নিতির দিকে। আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ টিকা থাকার পরই আমারা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো। কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশি বন্ধুত্বপূর্ণ দেশ।

তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা-বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরো বাড়বে।

দুরাই স্বামী বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হবো।

ফেরার পথে হাইকমিশনারের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা দুরাই স্বামীসহ স্বজনরা ছিলেন। আখাউড়া স্থলবন্দরে দু'দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা