জাতীয়

কারাগারে কোরবানি হবে ১৭ গরু

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ১৭টি গরু কোরবানি দেবে কারাকর্তৃপক্ষ। ইতোমধ্যে জেল গেটে ১৭টি গরু আনা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দিদের জন্য আগামীকাল ১৭টি গরু কোরবানি করা হবে। ঠিকাদারদের কাছ থেকে কিনে আনা ১৭টি গরুতে প্রায় ৩ হাজার থেকে ৩১শ কেজি মাংস হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের দিন বন্দিদের মেন্যু

জেলার মাহবুবুল ইসলাম জানান, ঈদের দিন সকাল ৭টায় বন্দিদের নাস্তা দেওয়া হবে। নাস্তায় থাকবে পায়েস ও মুড়ি।

বন্দিদের জন্য দুপুরের খাবারে থাকবে ভাত, গরু/খাসির মাংস, রুই মাছ ও আলুর দম।

রাতের খাবারে থাকবে পোলাও, গরু/খাসির মাংস, রোস্ট, মিষ্টি, কোল ড্রিংস ও পান-সুপারি।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো ঈদের বিশেষ দিনটিতে বিশেষ খাবার ব্যবস্থা থাকলেও ঈদুল ফিতরের মতো এবারও একসাথে জামাতে নামাজ পড়তে পারবেন না বন্দিরা। করোনা সংক্রমণ এড়াতে বন্দিরা নিজ নিজ ওয়ার্ডে নামাজ পড়তে পারবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা