জাতীয়

টেকনাফে ইয়াবা কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১২ হাজার ৭শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার (১৯ জুলাই) সকাল ১০টায় হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলো- হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মো.মঞ্জুর আলমের ছেলে মো. মামুন (২০)।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে বিজিবি। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল চেকপোস্টে এসে থামে। বিজিবি তল্লাশি শুরু করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এরপর তল্লাশি করে মোটর সাইকেলের টাংকির ভেতরে অভিনব কায়দায় লুকানো এসব ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ১০ হাজার টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা