জাতীয়

রাজধানীতে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ফারিয়া হায়দার (২১) নামে এক মেডিকেল ছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম হায়দার জানান, তারা নিকেতনে থাকেন। গত রাতে খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ে ফারিয়া। এরপর সকালে তিনি ফারিয়ার রুমে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফারিয়া মালেয়েশিয়ার একটি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। করোনার কারণে সে দেশে থেকে অনলাইনেই ক্লাস করছিল। আত্মহত্যার কারণ জানা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য মেডিকেলে একটি টিম পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা