জাতীয়

প্রধানমন্ত্রীর ‘বিশেষ ইচ্ছায়’ অভিযান

নিজস্ব প্রতিবেদক: দেশের কল-কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার অভিযান চালাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় গঠিত বহুপক্ষীয় জাতীয় কমিটি। এ জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ২৪ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মুখোমুখি হন সালমান এফ রহমান। তিনি বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ ইচ্ছায়’ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী বিষয়টিকে সিরিয়াস সমস্যা হিসেবে নিয়েছেন। অতি দ্রুত আমরা কারখানা পরিদর্শন শেষে সংস্কারের রেকমেন্ডেশনগুলো তৈরি করে ফেলব। এরপর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে সংস্কার কাজ শুরু হবে।

নারায়ণগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিষয়গুলো দেখভাল করার কথা শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা ডাইফির। তাদের ব্যর্থতার বিষয়গুলোও এখন আলোচনায় আসছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান সিস্টেমে কী কী শর্টফল আছে আমরা এগুলো আগে অ্যাড্রেস করব। কারণ নতুন করে কাজ করতে হলে অতীতের ভুল ত্রুটি অবশ্যই চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, অনেকগুলোর সরকারি এজেন্সি জড়িত থাকায় পরস্পরের ওপর দায় চাপানোর সুযোগ থাকে। এফবিসিসিআই সভাপতি ও বিডার নির্বাহী চেয়ারম্যানের পরামর্শের আলোকে প্রয়োজনে সব এজেন্সিকে একত্র করে নিরাপত্তা বিষয়ক একটা সিঙ্গেল এজেন্সি করা যায় কিনা সেটাও ভাবা হচ্ছে।

সালমান এফ রহমান জানান, অতীতের সমস্যাগুলো পর্যালোচনা করেই তারা সামনের দিকে অগ্রসর হতে চান।

বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আগামী ১৯ জুলাই সরকারি বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। সেখানে এসওপি বা কর্মপন্থা ঠিক করা হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় এগিয়ে যাব। প্রয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রেতা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। সেই প্রেক্ষাপটে গঠিত হয় কারখানা পরিদর্শনে গঠিত হয় বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স। পাশাপাশি দাতা সংস্থাগুলোর সহযোগিতায় রিমেডিয়েশন কো-অর্ডিনেশন কাউন্সিল (আরসিসি) গঠন করে সরকার।

২৪ সদস্যের এই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী/প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী/প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন/ পৌরসভার মেয়র, জননিরাপত্তা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, শিল্প সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা এর নির্বাহী চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক এর চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, এফবিসিসিআই সভাপতি ও বিজিএমইএর সভাপতি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা