জাতীয়

পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে বেলজিয়াম 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অভ মাসমেখলেন এর পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সেদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সাথে আলোচনা শেষে তথ্যমন্ত্রী একথা জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশবিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এবিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সাথে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এদেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।

সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ফেরার কথা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা